জমি মাফিয়াদের আক্রমনে গ্রাম ছাড়া একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার মিল্কি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত সেকেন্দারপুরে। এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছে। আক্রান্ত পরিবারটি জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হবে বলে জানান। আহতরা মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
জানা গিয়েছে এলাকার বাসিন্দা প্রনব কুমার ঘোষ নামে এক ব্যাক্তির বাড়ি সংলগ্ন গোয়াল ঘর দখল করার চেষ্টা করছে এলাকার কিছু জমি মাফিয়ারা।এই নিয়ে বহু বার বচসা এমনকি মারধর হয় দুই পরিবারের মধ্যে।বাব বার একই রকম ঘটনা ঘটায় প্রনবের পরিবারের পক্ষ থেকে ইংরেজবাজার থানার অর্ন্তগত মিল্কি ফাঁড়িতে অভিযোগ জানাতে যায়।ওই পরিবারের অভিযোগ থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ না নিয়ে তাদের সঙ্গে দূরব্যবহার করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রবিবার গভীর রাতে এলাকার জমি মাফিয়া ফণিভূষন মন্ডল তার দলবল নিয়ে প্রনব বাবুর বাড়িতে চরাও হয়ে গোয়াল ঘর দখল করার চেষ্টা করে। বাঁধা দিতে গেলে প্রণব ঘোষ ও তার পরিবারের সদস্যদের বেধরক মারধর করে গ্রাম ছাড়া করে দেয় ফণিভূষন মন্ডল তার দলবল। আহত প্রনব ঘোষ ও তার মা শান্তনা ঘোষ মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। জমি মাফিয়াদের আতঙ্ক ও পুলিশি নিস্ক্রিয়তায় গ্রামে ফিরতে পারছেনা ওই পরিবারের অন্যান্য সদস্যরা।বর্তমানে তারা শহরে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছে। থানায় যাবার পরেও কোন কিছুতে কোন কিছু না হওয়ায় গোটা বিষয়টি নিয়ে পুলিশ সুপারের দ্বারস্ত হতে চলেছে ওই পরিবারটি বলে জানান পরিবারের এক সদস্য।